ঘরের অবস্থা দেখতে গিয়ে গাছচাপায় মৃত্যু

খুলনার দাকোপ উপজেলায় গাছচাপায় প্রমিলা মণ্ডল নামে এক নারী মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রমিলা ওই গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী।

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল ওয়াদুদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে প্রমিলা মণ্ডল দক্ষিণ দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ছিলেন। সকালে তিনি বের হয়ে দেখেতে যান তার ঘরের কী অবস্থা। তখনো দমকা বাতাস বয়ে যাচ্ছিল। একটি গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনার উপকূলবর্তী এলাকায় হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর