রাজধানীর রূপনগরে বেলুনের বিস্ফোরণে আহত আরেক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মিজান (৬) ভ্যানচালক রোকন মিয়ার ছেলে। তাকে নিয়ে এ ঘটনায় আট শিশুর মৃত্যু হলো।
শনিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মৃত্যু হয় বলে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
৩০ অক্টোবর মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে শিয়ালবাড়ি বস্তির পাশে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
বাচ্চু বলেন, ওই সময় বিস্ফোরণের আঘাতে নাড়ি-ভুড়ি বেরিয়ে যায় মিজানের।তাকে রাখা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।
বার্তাবাজার/এমকে