ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আজ (রোববার) সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সোমবার আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। এতে বড় ধরনের আঘাত না এলেও দিনভর বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে হালকা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে কিছুটা দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম শুরু করছে। এর প্রভাবে উপকূল এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিরাজ করছে।
এরই মধ্যে, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২১ লাখের ও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের খাবার সরবরাহ করছে কর্তৃপক্ষ।
বার্তাবাজার/কে.জে.পি