বিএনপি আন্দোলনে ব্যর্থ: ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থ হওয়ায় সরকারের বিষেদগার আর নালিশই বিএনপির একমাত্র অবলম্বন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার সকালে, শহীদ নুর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। বিএনপি প্রেস ব্রিফিং করেই টিকে আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

নুর হোসেন দিবস উপলক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের স্মরণে নুর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায়। এ সময় ওবায়দুল কাদের বলেন, নুর হোসেন গণতন্ত্রকে মুক্ত করেছেন আর শেখ হাসিনা গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন।

তিনি জানান, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ দলীয় ভাবেও ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর