‘বাংলাদেশের কোথাও আর মহাবিপদ সংকেত নেই’

বাংলাদেশের কোথাও আর মহাবিপদ সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে আগারগাঁওয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক প্রেস ব্রিফিংয়ে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় দেশের যেসব জায়গায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছিল সেসব জায়গা থেকে মহাবিপদ সংকেত তুলে নেয়া হয়েছে, জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

নৌ-রুটগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত মেনে চলতে হবে বলেও জানান তিনি। ঝড়ো হাওয়া বিরাজমান থাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রাখা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর