মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার আমতলী গ্রাম এলাকা থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে একটি পরিত্যাক্ত ভিটার কাঠাল গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
স্কুল শিক্ষকের নাম জাহাঙ্গীর শিকদার। সে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কান্দাপাড়া গ্রামের মোশাররফ শিকদারের ছেলে। সে উপজেলার বাক্ষ্রনভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রামের নির্জণ একটি ভিটার কাঠাল গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।
বার্তাবাজার/এমকে