ধীরে ধীরে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কিছুটা দুর্বল হয়ে শনিবার রাত ৯টা নাগাদ সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম শুরু করেছে। মধ্যরাতে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

জানা যায়, বাংলাদেশ সময় রাত ৯টায় ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এ সময় এটি ঘণ্টায় ১৩ কিলোমিটার গতি নিয়ে এগোচ্ছিলো। তবে এরপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে ঘূর্ণিঝড়টি। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখন এটি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়, যা ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। আরও কিছুটা দুর্বল হয়ে এটি রবিবার ভোর নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর