জলাবদ্ধতায় ১২,৬০০ হেক্টর জমি

সাতক্ষীরায় স্থায়ী জলাবদ্ধতার শিকার ১২ হাজার ৬শ হেক্টর জমি। এরমধ্যে, সদরে জলাবদ্ধতার কারণে প্রায় ১ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেতনা নদীতে পলি জমে পাশের জমির চেয়ে উচু হওয়ায় একটু বৃষ্টিতেই পৌরসভা ও সদর উপজেলার কয়েকটি এলাকায় পানি জমে থাকে। তারপরও, প্রভাবশালীরা নদী ও খালে মাছ চাষের নামে নেটপাটা ব্যবহার করায় পানির প্রবাহ স্থবির হয়ে গেছে।

এতে ধুলিহর, ব্রহ্মরাজপুরসহ কয়েকটি ইউনিয়নের কৃষি জমি ও গ্রামে এখনো বর্ষার পানি জমে আছে। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও।

৪ থেকে ৫ হাজার বিঘা জমি বর্ষায় জলাবদ্ধ হয়ে পড়ে। জেলা প্রশাসনের উদ্যোগে মেশিনে পানি সেচে ফসল ফলানোর চেষ্টা চলছে বলে জানান সাতক্ষীরা সদর ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান।

জেলায় কয়েক বছর ধরেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে বেতনা নদী খননের জন্য সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে জানান সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সাতক্ষীরা শহরের মধ্যে প্রবাহিত প্রাণসায়র, পাশের বেতনা ও মরিচ্চাপ নদী খনন না করলে এ জেলার মানুষ প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর