গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের একটি চক্রকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেল ৩ টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার পূর্বে এই চক্রের ৫ সদস্যসহ ১০জনকে আটক করা হয়েছে।
পূর্ব তথ্য অনুসারে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়। পরীক্ষার দুই ঘন্টা আগে প্রশ্নের সমাধান দেওয়ার খবরে অভিযান চালালে বিজয় দিবস হলের ৫১২ নং রুম থেকে ৫ জন পরীক্ষার্থীসহ হাতেনাতে চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী আরো দুইজনকে আটক করা হয়।
আটককৃত প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। তারা হলেন- সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের রণি খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নেয়ামুল, ম্যানেজমেন্ট বিভাগের নয়ন এবং আইন বিভাগের অমিত গাইন ও মানিক মজুমদার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, “তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে৷
বার্তাবাজার/ডব্লিওএস