রাজধানীতে ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট অনুষ্ঠিত

‘জাতীয় উন্নয়নে যুবকদের ক্ষমতায়ন’ শিরোনামে ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠিত-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ঢাকা ওয়াকিং ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ ৭ জন যুবককে ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করায়।

ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট অনুষ্ঠিত

ঢাকা ওয়াকিং ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট মোঃ ওমর ফারুক হোসেন তপদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ড. আবু নোমান মোহাম্মদ আতাহার আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক ইফতেখার মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শিহাব উদ্দিন, সংগঠনটির সাবেক সম্পাদক ড. সুবীর নন্দী দাস প্রমূখ।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো- এশিয়ান টিভি, দৈনিক ভোরের কাগজ, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডট কম, এফএম ৯০.০৮ (রেডিও এশিয়া), উত্তরাধিকার ৭১।

ঢাকা ওয়াকিং ক্লাবের আয়োজনে এই সামিটে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রায় শতাধিক যুবক অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে ‘জাতীয় উন্নয়নে যুবকদের ক্ষমতায়ন’ নিয়ে আলোচনা করেন এবং যুবকদের সামাজিক কর্মকান্ডে স্বতঃপূর্ত অংশগ্রহনের প্রতি গুরুত্বারোপ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর