জাবিতে উপাচার্য অপসারণের দাবিতে বৃষ্টিতে ভিজেও মিছিল ও মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবি আন্দোলন বৃষ্টিতে ভিজেও অব্যাহত রেখেছে দূর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা।

আজ শনিবার (৯ নভেম্বর) ৬০ গজের একটি পটচিত্র নিয়ে আন্দোলনকারীরা নতুন কলা থেকে বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কে যায়। সেখানে মানববন্ধন করেন। শেষে আবারো মিছিলটি নতুন কলায় ফিরে যায়। পরে সেখানে সাংবাদিকের সাথে কথা বলেন আন্দোলনের সংগঠন খন্দকার হাসান মাহমুদ।

তিনি সেখানে বলেন, দূর্নীতির তদন্তের দাবিতে আমাদের চলমান কর্মসূচী চালিয়ে যাচ্ছি। দূর্নীতির অভিযোগে কারণে জাহাঙ্গীরনগর কলঙ্কিত হয়েছে। আমরা চাই দূনীতির তদন্তের মাধ্যমে জাবিকে কলঙ্কমুক্ত করতে।

শিক্ষামন্ত্রী বক্তব্য- যে প্রকল্পে টাকা দেওয়ায় হয়নি সেখানে দুর্নীতি কিভাবে হবে তার জবাবে তিনি বলেন, টাকা ছাড় না হলে প্রকল্পের কাজ কীভাবে হচ্ছে। আমরা সবাই জানি কোম্পানি কাজ শেষ করে সরকারের কাছে উপস্থাপন করলে তারপর টাকা আসে। কিন্তু কোম্পানির কাছ থেকে উপাচার্যের মাধ্যমে যদি টাকা লেনদেন হয় তবে কী সেটা দূর্নীতি হবে না?

এসময় ১০০ জনের মত আন্দোলনকারী মিছিলে অংশ নেয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর