চুয়াডাঙ্গায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে ধান, শাক-সবজি ক্ষয়ক্ষতির আশঙ্কা

দেশের বিভিন্ন অ লের ন্যায় চুয়াডাঙ্গাতেও দুই দিনের টানা বৃষ্টিপাতে ধান, আলুসহ শীতকালীন শাক-সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছে চাষীরা। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব পরার কারনে শুক্রবার (৮ নভেম্বর) থেকে জেলার বিভিন্ন এলাকায় অসময়ে বৃষ্টিপাত শুরু হয়। ফলে শীত কালিন শাক-সবজির বড় আকার ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করছে চাষীরা।

আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, ঘুর্ণিঝড় বুলবুল বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। দু’য়েক দিনের মধ্যে উপকুলে আঘাত হানতে পারে। ফলে উপকুল থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত চুয়াডাঙ্গা অ লে ঝড়ের আঘাত তেমন না হলেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কৃষকরা বলেন, কিছুদিন পর আমন ফসল ঘরে তোলার এই অসময়ে বৃষ্টিপাতের ফলে জমিতে থাকা ধান গাছ মাটিতে শুয়ে পড়ছে। নিচু জমিতে পানি জমায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এছাড়াও, শীত কালিন শাক-সবজি নিয়ে চিন্তিত চাষীরা। তারা জানান, কিছু দিন পরেই পুরো দমে বাজারে শীত কালিন শাক-সবজি সিম, ফুলকপি, পটল, আলু আসতে শুরু করবে কিন্তু এমন ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে তাদের শাক-সবজির জমিতে পানি জমাট বাধছে এবং শাক-সবজির গোড়ায় পানি অধিক হারে প্রবেশ করায় সবজি গাছের গোড়া থেকে মাটি সরে যাচ্ছে। যার ফলে গাছগুলো একাই মাটিতে হেলে পড়ছে। এমতাবস্থায় চুয়াডাঙ্গার সবজি চাষেিদর কপালে চিন্তার ভাজ পড়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর