পাবনা সাঁথিয়ায় বাসচাপায় জালাল উদ্দিন নামের (৩৩) নামের একজন নিহত হয়েছেন। তিনি সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে ও পেশায় ভ্যান চালক ছিলেন। শনিবার দুপুর ২ টার দিকে ঢাকা- পাবনা মহাসড়কে সাঁথিয়ার বনগ্রাম কিডনি হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে অটো ভ্যান অরোহী আরো ৩ জন। এরা হলেন- ইস্রাফুল (২১) পিতা- কামাল হোসেন, হবিবর বিশ্বাস(৫২), পিতা নিজাম উদ্দিন, আলাউদ্দিন(৩২), পিতা- আমিন প্রাং। এদের মধ্যে ইস্রাফুলের অবস্থা আশংকাজনক।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ- পরিদর্শক) এসআই আমিনুল ইসলাম জানান, সি- লাইন নামের ঢাকা থেকে পাবনাগামী একটি বাস যাত্রীবোঝাই ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান।
আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সি লাইন বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এমকে