ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

দারিদ্র বিমোচন ও হতদরিদ্র পরিবারের উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ৪২৫টি বকনা গরু বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এপির আয়োজনে আজ শনিবার ঠাকুরগাঁও বিসিক এলাকায় এ গরু বিতরণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার আবু তাহের আবদুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

পরে প্রধান অতিথি হত দরিদ্র পরিবারের সদস্যদের হাতে বকনা গরুগুলি বিতরণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর