অতিসম্ভাব্য প্রলয়ংকারী ঘূর্ণিঝড় “বুলবুল”- এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়া মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। গোপালগঞ্জের পাঁচটি উপজেলার সকল নিবার্হী কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জরুরী প্রয়োজনে জনগনের সেবায় গোপালগঞ্জ জেলা প্রশাসন সর্বদা নিয়োজিত।
অধিক লক্ষণীয়:
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ -এর পূর্বনির্ধারিত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইতোপূর্বে দেশের দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ গোপালগঞ্জে অবস্থিত বিভিন্ন হোটেল /মোটেল, বিশ্ববিদ্যালয়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব-এর নিকট অবস্থান করছেন।
আজ বিকালে এ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা সম্পন্ন হতে চলেছে। পরীক্ষা শেষে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং তাদের সাথে আসা অভিভাবকগণ দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ায় নিজ গন্তব্যে পৌঁছাতে হয়তো সক্ষম হবেন না। সেই অর্থে যে যে অবস্থানে অবস্থান করতে ছিলেন সেখানেই অবস্থান করাটা শ্রেয়। ইনশাআল্লাহ্ দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক হলেই যে যার গন্তব্যের উদ্দেশ্যে নিরাপদে রওনা হবেন এমনটিই প্রত্যাশা সকলের।
কেননা, গোপালগঞ্জে আগত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং তাদের সাথে আসা অভিভাবকগণ তারা সকলেই আমাদের সম্মানিত অতিথি। তারা যেন নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে এটা যেমন আমাদের কাম্য, তেমনি, গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা আবাসিক হোটেল মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দের সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য। সকলেই নিরাপদে থাকুন। মহান আল্লাহ পাক সকলকে হেফাজত করুন।
জরুরী প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারেঃ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
জনাব, আবদুল্লাহ আল বাকী 01731-846899
এনডিসি, গোপালগঞ্জ। 01743-199089 026685565
বার্তাবাজার/এমকে