সিরাজদিখানে মীর আলী হত্যার ঘটনায় মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মীর আলী মিয়াকে (৬০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ২০ জনকে আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন মীর আলীর স্ত্রী আনোয়ারা বেগম।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, শুক্রবার নিহতের স্ত্রী বাদী হয়ে মো.কামিজুদ্দিন কামুকে প্রধান আসামী করে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মীর আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পর গতকাল শনিবার বাদ আসর জানাজা নামাজ শেষে পূর্ব চান্দেরচর গোরস্তানে দাফন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, শুক্রবার (৮ ই নভেম্বর) দুপুরে সিরাজদিখানের বালুচর ইউুিনয়নের পূর্ব চান্দের চর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেড় ধরে সাবেক ইউপি সদস্য মরহুম সুরজ আলীর পুত্র কামিজুদ্দিন কামুর নেতৃত্বে মীর আলীকে পিটিয়ে হত্যা করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর