চট্টগ্রাম বরিশাল যশোর ও কক্সবাজারে বিমান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল, যশোর ও কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ওইসব এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আয়শা খানম সংবাদ বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর