শ্র‌মিক লী‌গের স‌ম্মেলন উদ্বোধন কর‌লেন প্রধানমন্ত্রী

জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় শ্রমিক লীগের নেতারা তাদের দলীয় পতাকা উত্তোলন করেন।

শনিবার সকাল ১০:৪০ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনাের এ সম্মেলন উদ্বোধন করা হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সম্মেলন মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ ছাড়াও সম্মেলন স্থল ও আশপাশের সড়কগুলোকে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়েছে। এতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে

শ্রমিক লীগের জাতীয় সম্মেলন‌কে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে ক‌ঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেইসাথে উদ্যানের চারপাশের সড়কগু‌লো‌তে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর