ঘূর্ণিঝড় বুলবুল : সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ১১ নভেম্বর সোমবার অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবারের (৯ নভেম্বর) জেএসসি পরীক্ষা স্থগিত করা হয়। আজ জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

গত ২ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর