ইবি ছাত্রলীগ সম্পাদককে হত্যার হুমকি, থানায় জিডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে হত্যার হুমকি দেয়ায় তিনি নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।

মোবাইল ফোনে অজ্ঞাত ব্যাক্তি থেকে হত্যা ও গুম করার হুমকি এবং সেই সাথে ক্যাম্পাসে প্রবেশ নিষেধের হুমকি প্রদানে ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে শনিবার কুষ্টিয়া মডেল থানায় শুক্রবার রাতে তিনি এ জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৫.২১ মিনিটে ইবি ছাত্রলীগ সম্পাদক রাকিবকে তার মােবাইল নম্বরে ফোন করে হত্যা এবং গুম করার হুমকি প্রদান করা হয় এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করার প্রেক্ষিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মর্মে থানায় সাধারণ ডায়েরি করেন যার নম্বর ৩৯৮।

এদিকে অডিও ক্লিপটি এ প্রতিনিধির হাতে এসেছে, পাঠকদের উদ্দেশ্যে অডিও ক্লিপটি হুবহু তুলে ধরা হলো-

রাকিব: হ্যাঁলো…আসসালামুআলাইকুম।

অজ্ঞাত ব্যক্তি: ওয়ালাইকুমুস সালাম…তুই কি রাকিব বলছিস?

রাকিব: হ্যাঁ, রাকিব।

অজ্ঞাত ব্যক্তি: তোরে যেন ক্যাম্পাসের আশেপাশেও না দেখি।

রাকিব: কে ভাই আপনি?

অজ্ঞাত ব্যক্তি: আমার খবর তোর জানা লাগবে না। তোর ব্যাপারে আমি সবকিছু জানি। তোরে যদি ক্যাম্পাসের আশেপাশে দেখিনা…তোর ঘাড়ে মাথা থাকবে না।

রাকিব: আপনি কে….?

অজ্ঞাত ব্যক্তি: আমার খবর তোর জানা লাগবে না। তোর ব্যাপারে আমি সব খবরই জানি। ঘরের ছেলে ঘরে থাক। নেক্সটে কিন্তু তোর লাশও পাওয়া যাবে না, গুম করে দেব।

রাকিব: কে ভাই, কে..?

অজ্ঞাত ব্যক্তি: কে বলছি না, আমার খবর তোর জানা লাগবে না।

রাকিব: হ্যাঁলো….

উল্লেখ্য শুক্রবার রাতে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করার পর ডিজিটাল নিরাপত্তা আইনে রাকিব গ্রেফতার হন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর