সাতক্ষীরাবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার আহবান এমপি রবি’র

“১০ নং মহা বিপদ সংকেত” আতঙ্কিত না হয়ে সতর্ক হয়ে সাতক্ষীরাবাসীকে প্রাকৃতিক দূর্যোগ ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সতর্ক বার্তায় এমপি রবি বলেন, প্রিয় সাতক্ষীরাবাসী আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে, বাংলাদেশের উপকূলের দিকে এগুতে থাকা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এরই মধ্যে প্রবল আকার ধারণ করেছে এবং “১০ নং মহা বিপদ সংকেত” দেখা দিয়েছে। প্রাকৃতিক দূর্যোগ ঘুর্ণিঝড় ‘বুলবুল’ আজ শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাতের মধ্যে সাতক্ষীরায় আঘাত আনার সম্ভাবনা রয়েছে।

এ জন্য সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌর আওয়মী লীগের সকল দলীয় নেতা কর্মী ও সমর্থক এবং সেই সাথে সাতক্ষীরা জেলাবাসীকে প্রাকৃতিক দূর্যোগ ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সতর্ক ও সজাগ থাকার আহবান জানিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছেন। সেই সাথে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতিসহ সতর্ক ও সজাগ থাকার আহবান জানিয়েছেন।

মুসলীমদের মসজিদে মসজিদে নামাজ অন্তে মহান আল্লাহর কাছে দোয়া এবং অন্যান্য স্ব-স্ব ধর্মালম্বীদের এ দূর্যোগ থেকে পরিত্রাণ ও মুক্তির জন্য প্রার্থনা করার আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর