ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার রাতে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করার পর রাকিব গ্রেফতার হন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।
থানা সূত্রে জানা যায়, গত ২রা নভেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এজাহার ভুক্ত ১ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং মামলার অপর আসামি ইবি ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আল মাহমুদ বলে নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ।
এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ জানান,গত ২রা নভেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এজাহার ভুক্ত ১নম্বর আসামি হিসেবে রাকিবুল ইসলাম রাকিবকে কুষ্টিয়া সদর থানায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৫.২১ মিনিটে ইবি ছাত্রলীগ সম্পাদক রাকিবকে তার মােবাইল নম্বরে ফোন করে হত্যা এবং গুম করার হুমকি প্রদান করা হয় এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করার প্রেক্ষিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মর্মে থানায় সাধারণ ডায়েরি করেন যার নম্বর ৩৯৮। উক্ত কথোপকথনের অডিও রাকিবের কাছে সংরক্ষিত আছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
বার্তাবাজার/এমকে