বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন ববি উপাচার্য

মো: ইমদাদুল ইসলাম, ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: ছাদেকুল আরেফিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় ববি উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।

এসময় উপাচার্যের স্ত্রী ও কন্যাসহ আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল ও শেরেবাংলা হলের প্রভোস্ট, সহকারী প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, নীলদল, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখা, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, উপাচার্য কার্যালয়ের কর্মকর্তা, রেজিস্ট্রার অফিসের দু’জন সিনিয়র কর্মকর্তা, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদ এবং গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মাননীয় উপাচার্য সবার সঙ্গে সূরা ফাতেহা পাঠ করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট অন্য শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন। পরে তিনি সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বইতে সই করেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন গত বুধবার (৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর