পাকুন্দিয়ায় ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে পাকুন্দিয়ায় “ধুমপান ও মাদক মুক্ত পাকুন্দিয়া গড়া ” এর লক্ষে উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির কার্যক্রম সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৮ ই নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরিতে, পিপুল ডেভেলপমেন্ট প্রসেস ( পিডিপি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আ ন ম তানভীর হায়দার ভূইয়া সভাপতি পিপুল ডেভেলপমেন্ট প্রসেস এর সভাপতিত্বে তরিকুল ইসলাম শাহীন – প্রভাষক হাজী জাফর আলী কলেজ এর সন্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান, পাকুন্দিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মফিজুর রহমান, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশীদ ভূইয়া, পুলেরঘাট আন্চলিক প্রেসক্লাবের সভাপতি এম সাইদুর ইসলাম, আবু বক্কর ছিদ্দিক সভাপতি এগারসিন্দুর ইউপি যুবলীগ, এম এ মানিক কলেজের প্রভাষক আল মামুন, পৌর যুবলীগের হুমায়ুন কবির, তারেক হাসনাত তারেক সহ-সভাপতি জেলা ছাত্রলীগ, সুজন দেওয়ান আইন বিষয়ক উপ সম্পাদক জেলা ছাত্রলীগ, পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাকিবুল হাসান মুন্না, শাকিল আহমেদ হৃদয়, উপজেলা মুক্তিযুদ্ধ মন্চের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান শিবলী প্রমূখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর