‘ভারত-বাংলাদেশ বানিজ্য সম্প্রসারনে গুরুত্বদিয়ে কাজ করছে রাজ্য সরকার’

মেঘালয় ও ময়মনসিংহ সীমান্তের স্থলবন্দর গুলোকে কেন্দ্র করে দুই দেশের বানিজ্য সম্প্রসারনে গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার, বলেছেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী করনাড কনভ্যাল সাংমা।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সফরে এসে দূর্গাবাড়ি মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আমি চারদিন ধরে বাংলাদেশে আছি এবং সড়ক পথে প্রায় ৮শ’ কিলোমিটার ঘুরেছি। এর কারন একটাই, আমি নিজের চোখে দেখছি কি কি উপায়ে বাংলাদেশ ওভারতের মধ্যে বানিজ্য সম্প্রসারন ও সম্পর্ক বৃদ্ধি হতে পারে। এ বিষয়ে নানান সমস্যাও সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।”

বানিজ্য সম্প্রসারনে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে। তাই এবিষয়ে নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। দুইদেশের পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধিতে নতুন কি কি করা যেতে পারে তা খুজে বের করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী করনাড কনভ্যাল সাংমা।

মুখ্যমন্ত্রী দুপুরে ময়মনসিংহ সিটি কর্পরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। সিটি কর্পোরেশন মিলনায়তনে ব্যাবসায়ী, সুধি সমাজ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশনেন। এরপর ময়মনসিংহ দূর্গাবাড়ি মন্দির পরিদর্শন করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর