চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে এয়ার এরাবিয়ার এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩৬ কার্টন ডানহিল সিগারেট।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসা এয়ার এরাবিয়া জি ৯-৫২৮ ফ্লাইটের মোহাম্মদ আবু আল হাসান নামের এক যাত্রীর লাগেজ থেকে ডানহিল ব্রান্ডের ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার করেন এনএসআই এর কর্মকর্তারা।
এনএসআই এর উপ পরিচালক মোহাম্মদ সৈকত বলেন, সিগারেটের এই বিশাল চালান সম্পর্কে আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। গোটন সূত্রে পাওয়া তথ্য মোতাবেক আমরা উক্ত যাত্রীর অপেক্ষায় ছিলাম। পরে নির্ধারিত ফ্লাইটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে আমারা তার লাগেজে তল্লাশি করে ১৩৬ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট উদ্ধার করি।
জানা যায় গ্রেফতার মোহাম্মদ আবু আল হাসান রাউজান উপজেলার বাসিন্দা। তাকে ও তার কাছ থেকে উদ্ধারকৃত সিগারেট বিমানবন্দর কাস্টমসের নিকট সোপর্দ করা হয়।
বার্তাবাজার/এমকে