তাবলীগ জামাতের ১৪ সদস্যকে অচেতন করে চুরি

নোয়াখালীর কবিরহাটে তাবলীগ জামাতের অংশগ্রহনকারী এক জনের বিরুদ্ধে একই কাপেলায় অংশগ্রহনকারী অন্য ১৪ জনকে অচেতন করে সকল মালমাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠছে।

উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শুক্রবার সকালে অসুস্থ তাবলীগ জামাতের ১৪জন সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে বলছে, তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছে। কবিরহাট থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা শিকার করে পালতক রুবেলকে গ্রেফতার করতে পুলিশ অভিযোগ চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর