দিনাজপুরে নবনির্মিত ইস্পাহানি এগ্রো লিমিটেডের একটি অটো চাল কলে বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিক দগ্ধ হয়েছে। তাৎক্ষণিক তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা সদরের কসবা খোয়ারের মোড়ে এ ঘটনা ঘটে। দগ্ধ আলমগীর হোসেন দিনাজপুর সদরের মামুদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওই চাল কলের ফোরম্যান হিসেবে কাজ করছিলেন।
হাসপাতালের অপারেশন বিভাগের ইনচার্জ নাজমা বেগম বলেছেন, আহত শ্রমিক আলমগীরের শরীরের ৪০ শতাংশ ঝলসে গেছে এবং একটি পা ভেঙে গেছে।
ইস্পাহানি এগ্রো অটো চাল কল ম্যানেরজার (অপারেশন) আসাদুজ্জামান আসাদ জানান, আমাদের নবনির্মিত অটো চাল কলের বায়লারের ইসক্রিম পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। অটো চাল কলের ফোরম্যান আলমগীর বায়লারের কাজ বুঝিয়ে নিতে ইসক্রিমের কাছেই ছিলেন। হঠাৎ বিকল শব্দ করে ইসক্রিমটি খুলে যায়। এতে ফোরম্যানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় ও তার পায়ে ক্ষত হয়েছে। তাৎক্ষণিক আহত আলমগীরকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হবে।
দিনাজপুর কোতোয়ালি থানার এএসআই জিয়াউর রহমান জিয়া বলেন, ইস্পাহানি এগ্রো লিমিডেটের একটি নবনির্মিত অটো চাল কলের বায়লারের ইসক্রিম বিস্কোরণে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি