ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়শেন (ডুসাজ) এর আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালী বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শেষে শহরের জোহান ড্রীম ভ্যালি পার্ক এন্ড পিকনিক স্পটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষ থেকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাড়ে ৩’শ শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বার্তাবাজার/এমকে