বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুরে বিএসএফ গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত গুর ব্যবসায়ী ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নান ছেলে সুমন(২৫)।

বিজিবি উপঅধিনায়ক কামরুল হাসান জানান, আজ ভোর ৪ টার সময় সুমন ভারতে গরু আনতে গেলে ভারতের লড়াইঘাট এলাকার বিএসএফ এর পাখিউড়া ক্যাম্পের এলাকায় মেইন পিলার ৬০/১৩৩-১৩৪-আর পিলার এর মাঝখানে ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে বিএসএফ গুলিতে নিহত হন।

বিজিবি জানিয়েছেন, নিহতের লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়। লাশ টি উদ্ধারের জন্য বিএস এফকে চিঠি দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর