ঘূর্ণিঝড় ‘বুলবুল’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬শ ৫০ রাউন্ড গুলি উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকা থেকে পরিত্যক্ত ৬৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে এক ব্যক্তির জমি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়।

জমিতে কাজ করা শ্রমিকরা বলেন, আমরা সারাদিন আলুর জমিতে কাজ করছিলাম কিন্তু বিকেলে কাজ শেষ করার আগ মুহূর্তে মাটির নিচে এই গুলিগুলো দেখতে পাওয়া যায়। পরে এ বিষয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আলুর জমিতে কিছু শ্রমিক কাজ করার সময় গুলিগুলো মাটি খোড়ার সময় তারা দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেগুলো মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে ৫০৩ রাউন্ড রাইফেলের গুলি এবং ১৪৭ রাউন্ড বিদেশি পিস্তুলের পুরনো গুলি গণনা করে পাওয়া যায়।

তিনি আরও জানান, মাটির নিচের পরিত্যক্ত অবস্থায় পাওয়া গুলিগুলো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর