বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছুদের পাশে হৃদয়ে বঙ্গবন্ধু ক্লাব

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু ক্লাব।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ তাদের অভিভাবকগনের নিরাপত্তার সহিত ফ্রি আবাসন ও খাওয়ার ব্যবস্থা করছে জাতির পিতার নামে গঠিত এ সংগঠনটি। আগামী শুক্রবার ও শনিবার যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের তৃতীয় ও চতুর্থ ধাপের ভর্তি পরীক্ষা উপলক্ষে এ পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী এ সেবার আওতায় রয়েছেন । এছাড়াও রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসবেন বলে আশা করছেন সংগঠনটির সদস্যগণ ।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা শিক্ষার্থীরা আমাদের মেহমান। তাদের যথাযথ সেবা করাটাই আমাদের কর্তব্য। আমরা আমাদের সাধ্যানুযায়ী তাদের সার্বিক সহযোগিতা যাব।

উল্লেখ্য, হৃদয়ে বঙ্গবন্ধু ক্লাব ২০১৮ সালে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গোপালগঞ্জের স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় ৷ এবং সেই বছর থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছে ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর