কদমতলী ওয়েলফেয়ার যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) ২০১৯ ইংরেজি’ উপলক্ষে ‘কদমতলী ওয়েলফেয়ার ক্লাবের’ উদ্যোগে চট্টগ্রামের কদমতলীতে এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) নগরীর অন্যতম
বানিজ্যিক এলাকা কদমতলীর রওশন মসজিদ প্রাঙ্গণে অবস্থিত রেজিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় কদমতলী রওশন মসজিদ এলাকার যুব সমাজ কর্তৃক পরিচালিত সামাজিক সংগঠন ‘কদমতলী ওয়েলফেয়ার ক্লাব’ এর উদ্যোগে আসন্ন ১২ রবিউল আউয়াল মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে ক্লাবের সদস্য ও নেতৃবৃন্দের সমন্বয়ে আনুষ্ঠানিক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয় এবং মিলাদুন্নবী উপলক্ষে একটি আহবায়ক(অস্থায়ী) কমিটির ঘোষণা করা হয়।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা আরম্ভ করেন মোহাম্মদ জীম।

আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মুহাম্মাদ হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উদযাপনের দিন, তারিখ ও তবরুকের ব্যবস্থা সম্পর্কে ‘কদমতলী ওয়েলফেয়ার ক্লাবে’র সদস্যদের মাঝে নানান আলোচনা ও শলা পরামর্শ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির উপদেষ্টা- মঞ্জুর হোসেন মঞ্জু, মোশাররফ হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ ওসমান, ইকবাল খান, আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম বাদশাহ, সদস্য সচিব ফয়সাল অভি।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা লিটন আহমদ, আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক- ইফতেখার ইফতি, ফয়সাল আহমেদ, খোকন আহমেদ, সদস্য – লোকমান হোসেন, ইরফান হোসেন, মোরশেদ চৌধুরী, বাপ্পি, সুলতান, সাইফুল, জসিম, হোসেন, আশরাফ আলী, ফাহাত রামি, হাসমত শরীফ সহ প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর