ময়মনসিংহে ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পূর্বঘোষনা অনুযায়ী সন্ত্রাস, মাদক ও ছিনতাই বিরোধী মহড়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় নেতৃত্ব দেন ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং এর সভাপতি সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের নাটক ঘর লেন থেকে এ মহড়া মিছিল বের হয়ে ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং কার্যালয়ে এসে শেষ হয়।
মহড়া মিছিলে সহযোগিতাপূর্ন অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং দুলাল আকন্দ, কমিউনিটি পুলিশং অফিসার এসআই নিরুপম নাগ। এময় স্থানীয় মসজিদ কমিটির সভাপতি, সদস্য ও কমিউনিটি পুলিশং সদস্যসহ স্থানীয় জনগণ অংশ নেন।
আব্দুল মান্নান বলেন, ডিজিটাল ১৬ নং ওয়ার্ড এর নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করতে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ (ওয়াইফাই মুভিং ফেস ফাইন্ডিং) ক্যামেরা সন্নিবেশিত ফ্রি ইন্টারনেট সমৃদ্ধ বিশেষ নিরাপত্তা জোন গড়ে তোলা হচ্ছে। এই বিশেষ নিরাপত্তা জোন এ আক্রান্ত ব্যক্তি ক্যামেরার দিকে হাত দিয়ে ইশারা করলেই আক্রান্ত স্থানে তার সহোযোগিতায় ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং এর বিশেষ টিম পৌঁছে যাবে।
বার্তাবাজার/ডব্লিওএস