নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

নীলফামারীর ডোমারে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ডোমার-দেবীগঞ্জ সড়কে বড়রাউতা মডেল স্কুল পাড়া এলাকায় ট্রাংকলরী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী গাউসুল আজম বাবু (৩৫) মৃত্যু হয়েছে।

ছবি: বার্তা বাজার

ডোমার-দেবীগঞ্জ সড়কে বড়রাউতা মডেল স্কুল পাড়া এলাকায় ট্রাংকলরী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে লরী ও মোটরসাইকেলসহ আরোহী সড়কের পার্শ্ববতী পুকুরে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী কে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। ট্রাংকলরীটি (ঝিনাইদহ- ঢ-৪১-০০৮৯) পার্বতীপুর থেকে পঞ্চগড় যাচ্ছিল ।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর