টসে হেরে ব্যাটিংয়ে আসেন বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস এবং নাঈম শেখ।সাবধানী শুরু করেন দুই টাইগার ওপেনার। দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে টানা তিনটি চারের বাউন্ডারি হাঁকান নাঈম শেখ। যার ফলে দারুন শুরু পায় টাইগাররা। কিন্তু হটাৎ খেই হারিয়ে পেলেন লিটন। চাহালের বলে রান আউটের শিকার হন লিটন। দলীয় ৬০ রানের মাথায় ব্যাক্তিগত ২৯ রান নিয়ে আউট হন লিটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৬৪ রান। ৩১ রান নিয়ে ব্যাটিং করছেন নাঈম।
বাংলাদেশের একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন ও মুস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/কেএ