যশোরের শার্শা সীমান্ত আনদুরপোতা থেকে ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার(৭ই অক্টোবর)শার্শা শিকারপুর সীমান্ত থেকে এ ফেন্সিডিলের চালানটি উদ্ধার করা হয়।তবে এ ঘটনানায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি,মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকারপুর সীমান্তের

আনদুরপোতা মাঠে অবস্থান করছে।এমন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর