পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-কুশাখালীর খোদেজা হারুন বালিকা উচ্চ বিদ্যালয়রে সামনে বালু বুঝাই ট্রাক অটো বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের আহত ৫।

আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। অটো চালকসহ কোমরপুর হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়া ৪ ছাত্র আহত হয়। এলাকাবাসি ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানান । আহতরা হলেন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কোমরপুর গ্রামের মোঃ আব্দুল আশরাফ’র ছেলে ইমন (১২), একই গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে আবু হুরাইয়া (১১), রানা (৮) আব্দুল্লাহ (১৬) সহ অটো চালক।
কোমরপুর হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ জানান, উন্নয়নমূলক কাজের জন্য ৪/৫ ছাত্র বিভিন্ন এলাকায় অনুদান সংগ্রহ করতে গিয়েছিল, অটোবাইক যোগে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ওসি মোঃ নাছিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার দুপুরে একটি বালু বুঝাই ট্রাকের সাথে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এলাকাবাসি ট্রাক টিকে আট কিয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে ট্রাক টিকে উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে থানায় কোন মামলা দায়ের হয়নি , ঘটনার পড় থেকে ট্রাক চালক পলাতক ।
বার্তা বাজার/এম.সি