পঞ্চগড় একই পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী এলাকার আইবুল হকের বাড়িতে। এসময় ওই পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতের খাবার খেয়ে আইবুল ইসলামের পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে আইবুল ইসলামের ছেলে মেহেদী হাসান কোনো মতে ঘুম থেকে উঠে দেখে বাড়ির সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আর বাকি সবাই ঘুমাচ্ছেন। পরে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আইবুল ইসলাম (৪০), তার স্ত্রী মুক্তা বেগম (৩৬), ছেলে মেহেদী হাসান (১৬), মুক্তার বোন মুন্নি বেগম (৪০) ও তার স্বামী মোকলেছুর রহমান (৫০) অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
মুন্নি ও তার স্বামী মোকলেছুর বুধবার আইবুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। ওই পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরে নিয়ে গেছে বলে জানা যায়। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সিরাজউদ্দৌলা পলিন বলেন, কোনো কিছুর সঙ্গে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছে তাদের। তারা বর্তমানে শঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে আরো কিছু সময় লাগবে।
বার্তা বাজার/এম.সি