বহুল আলোচিত ‘স্ত্রীর সহায়তায় ধর্ষণে’র মুলহোতা ধর্ষক মোকছেদ আলীকে গ্রেফতার করেছে ধামরাই থানার পুলিশ।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, উল্লেখ্য, গত ৩০ জুলাই ধর্ষক মোকছেদ আলী তার স্ত্রী উজলা বেগমের সহায়তায় ধামরাইয়ের আমতা ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে প্রতিবেশী কিশোরীকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী অন্তসত্ত্বা হয়ে পড়লে গত ২১ অক্টোবর সে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
এদিকে বিষয়টা জানাজানি হলে ঘটনা ধাপাচাপা দিতে স্থানীয় মেম্বার ফারুক হোসেন সহ কয়েক জন বিচারের নামে ১ লাখ ৮০ হাজার জরিমানা করে টাকা নিয়ে বিষয়টি কাউকে না জানানীর হুমকি দেয় ভুক্তভোগী পরিবারকে।
এর প্রেক্ষিতে বিচারের নামে টাকা ভাগভাটোয়ারার অভিযোগে স্থানীয় ইউপি মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। সেখানে মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়। তখন ধামরাই থানার পুলিশ ধর্ষণে সহায়তা করার অভিযোগে মামলার মূল আসামী মোকছেদ আলীর স্ত্রী উজলা বেগমকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার প্রধান আসামী মোকছেদ আলীকে নবীনগর থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এম.সি