সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতিত উক্ত সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এ্যাডঃ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাব বক্তব্যে রাখেন, জেলা বি.এন.পির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পি.পি এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী।

আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন, সংগঠনের জেলা সাধারন সম্পাদক এ্যাডঃ সোমনাথ ব্যানাজী, জেলা বি.এন.পির সাবেক উপদেষ্টা এ্যাডঃ সরদার আমজাদ হোসেন, এ্যাডঃ শহিদুল্লাহ, এ্যাডঃ এ, বি, এম, সেলিম, এ্যাডঃ সৈয়দ রেজওয়ান আলী, এ্যাডঃ মোস্তফা জামান , এ্যাডঃ আকবর আলী , এ্যাডঃ নুরুল আমিন, এ্যাডঃ অসিম মন্ডল , এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ বাপ্পি , এ্যাডঃ সোহরাব হোসাইন, এ্যাডঃ আকরাম হোসেন, এ্যাডঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

নেতৃবৃন্দ এ সময় বি.এন. পির চেয়ারপার্সন দেশনেএী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

একই অনুষ্ঠানে গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক জজ কোর্টের আইনজীবী আ.ক.ম. সামছুদ্দোহা খোকন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর