নীলফামারীর ডিমলা উপজেলায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা বিএনপির কাযার্লয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, যুবদলের যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ছাত্রদলের সাবেক সভাপতি আশিক-উল ইসলাম লেমন, ছাত্রনেতা আনার আলী, ছাত্রদলের সহ-সভাপতি সোহাগ খান লোহানী, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিন্টার, হযরত আলী, রায়হান বাবু, হালিমুর ইসলাম রাসেল প্রমূখ।
বার্তাবাজার/ডব্লিওএস