নোবিপ্রবিতে ফার্মেসি ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (০৬ নভেম্বর ২০১৯) সকালে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি ফার্মেসি বিভাগে এর আয়োজন করে। ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এসময় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য আগত অতিথি ও ১০ম ব্যাচের গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন এবং উপাচার্য মহোদয়কে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর