ছিনতাই প্রতিরোধে ভৈরবে ঝোপ-ঝাড় পরিষ্কার করলেন ইউএনও

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার স্টেশন রোডে ছিনতাই প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাস্তার পাশে জঙ্গল হয়ে থাকা ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার নেতৃত্বে ঝোপ-ঝার পরিষ্কারের কর্মসূচী পালন করা হয়। সার্বিক সহযোগিতা করেন ভৈরব পৌরসভা। এসময় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।

ভৈরব শহরের বড় আতংকের কারণ হয়ে দাড়িয়েছে ছিনতাই। বেশ কয়েকমাস ধরেই ছিনতাই আতংকে কোনঠাসা হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। এরই মধ্যে ছিনতাইয়ের আতংকিত চিত্র পাল্টাতে তৎপর হয়ে উঠেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

ভৈরবে ছিনতাইয়ের উল্লেখযোগ্য স্থান গুলোর মধ্যে ভৈরব রেলস্টেশন রোড, প্রাক্তন পলাশের মোড়, বঙ্গবন্ধু সরণী, মনমড়া ব্রীজ, নতুন রেলসেতু, মেঘনা পাড়ের ত্রী-সেতু এলাকা ও স্টেডিয়াম রোড অন্যতম। ভৈরব ষ্টেশন রোড শহরের মূল রাস্তা থেকে দৈর্ঘ্যে এক কিলোমিটারের কম। পায়ে হেঁটে সময় লাগে ৭/৮ মিনিট আর রিক্সায় গেলে মাত্র ৩/৪ মিনিট। কিন্তু আতংকের বিষয় হলো দিনে কিংবা রাতে সল্প এই রাস্তায় অল্প সময়ের মধ্যেই প্রতিনিয়ত ঘটছে অহরহ ছিনতাইয়ের ঘটনা। বিগত কয়েক দিনে অন্তত অর্ধশত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই রোডে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর