নতুন সড়ক পরিবহণ আইনের প্রতিবাদে ফরিদপুরের আন্তঃরুটে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার রাত থেকে জেলার বাস শ্রমিকরা বাস মালিকদের কাছে গাড়ির চাবি বুঝিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। এই অবস্থায় ফরিদপুর থেকে নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর, সালথা, কামারখালী, গোয়ালন্দ ও রাজবাড়ির সব ধরনের বাস বন্ধ রয়েছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এসব রুটের যাত্রীরা।
তবে সকাল থেকে জেলার বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিকদেরকে মামলা-হামলার ভয় দেখিয়ে চালকদের গাড়ি চালাতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, নতুন সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা বাতিলের দাবিতে কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালক-শ্রমিকরা। বুধবার রাত থেকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেয় তারা।
এতে জেলা শহরের বত্রিশ ও গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ডে বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে, ফলে ফরিদপুর থেকে নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর, সালথা, কামারখালী, গোয়ালন্দ ও রাজবাড়ির সব ধরনের বাস বন্ধ রয়েছে। এদিকে, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা সকাল থেকে মামলার ভয় দেখিয়ে গাড়ি চালাতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
বার্তাবাজার/কে.জে.পি