লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আশারকোটা গ্রামের কৃতিসন্তান মার্শাল দেওয়ান কে ঢাকা মিরপুর ব্রাজিল ফুটবল ফ্যান্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, মার্শাল দেওয়ান ২নং নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা দেওয়ান বাড়ির দেলোয়ার মাষ্টারের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন। পড়াশুনার পাশাপাশি সামজিক কর্মকান্ডে অংশ নিয়ে উপজেলাব্যপি অনেক সুনামও কুড়িয়েছেন।বর্তমানে তিনি পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ রামগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট এর রামগঞ্জ শাখার বন্ধুত্ব প্রধান পদ ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ থাকায় নানান সময় তিনি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করে আসছেন।ব্রাজিল দল সাপোর্ট করে তিনি সম্প্রতি ঢাকা মিরপুর ব্রাজিল ফুটবল ফ্যান্স ক্লাবের প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। রামগঞ্জের সন্তান মার্শাল দেওয়ান ব্রাজিল ফুটবল ফ্যান্স ক্লাবের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় রামগঞ্জের ক্রিড়া সংগঠনগুলো ব্রাজিল ফ্যান্স ক্লাবকে ধন্যবাদ জানান।
মার্শাল দেওয়ান বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহি ছিলাম। সবসময় খেলাধুলায় অংশ নিয়ে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।মাঝেমধ্যে ধারাভাষ্যকার হিসেবে কাজ করায় সামাজিক অনুষ্ঠানগুলোতে দুরদুরান্ত থেকে প্রোগ্রামে আমন্ত্রণ পাই।আমারও প্রোগ্রামে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে ভালো লাগে।
সকলের অনুপ্রেরণা ও ভালোবাসায় আমার চলার পথ আরও দৃঢ হচ্ছে।সম্প্রতি আমাকে ঢাকা ব্রাজিল ফুটবল ফ্যান্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত করায় আমি ঢাকা মিরপুর ব্রাজিল ফুটবল ফ্যান্স ক্লাবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি সকলের দোয়া সামর্থন প্রত্যাশা করছি যাতে করে সুন্দর একটি সমাজ বিনির্মানে কাজ করে যেতে পারি ও সমাজ গঠনে কাজ করে যেতে পারি।
বার্তাবাজার/এমকে