পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন পাইকাররা

ভোক্তা অধিকারের অভিযানের পর, নতুন করে পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন কারওয়ানবাজারের পাইকারি ব্যবসায়ীরা।

তারা বলছেন, মোকাম থেকে ১১৫ থেকে ১২০ টাকায় দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে, আর মিয়ানমারের পেঁয়াজ কিনছেন ৮৫ থেকে ৯০ টাকায়। কিন্তু, সরকার থেকে দেশি পেঁয়াজ ১শ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রির নির্দেশ এসেছে।

জরিমানার ভয়ে মূল্য তালিকায় সরকারি দর লিখলেও, লোকসান হওয়ার কারণে এ নির্দেশ মানা সম্ভব নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সে কারণে অনেক ব্যবসায়ী বিক্রি বন্ধ রেখেছেন। এছাড়া, নতুন করে পেঁয়াজ না কিনে দোকানে থাকা বর্তমান মজুদ শেষ হওয়ার অপেক্ষা করছেন অনেকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর