ময়মনসিংহে সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে শহরের পাটগুদাম বাসটার্মিনাল এলাকায় এ কার্যক্রম শুরু করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
বাস, ট্রাক, মোটরসাইকেল,ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ পথচারীকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন ডিআইজি ও পুলিশ সুপার। এ সময় নতুন সড়ক আইনে কী আছে এ বিষয়ে সচেতন করতে সবার হাতে তুলে দেয়া হয় লিফলেট।
ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই এ আইন সম্পর্কে আগে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ সপ্তাহব্যাপী চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী, আল- আমীন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহবুবুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/এমকে