বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলটির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জাতীয় শহীদ মিনারে খোকার শ্রদ্ধাঞ্জলি শেষে এক বক্ত্যব্যে ইশরাক এ দাবি জানান।
প্রসঙ্গত, সাদেক হোসেন খোকা সোমবার (০৪ নভেম্বর) বেলা দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্যানসারে আক্রান্ত খোকা প্রায় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সাদেক হোসেন খোকা বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন। তাঁর দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি সাংসদ নির্বাচিত হন। ২০০১ সালে তাঁর দল সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। ২০০২ সালে তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হন।
ভিডিও:
সরাসরি>>>> সাদেক হোসেন খোকার মরদেহ শহীদ মিনারে___
Gepostet von Barta Bazar am Mittwoch, 6. November 2019
বার্তা বাজারর/এম.সি