কালীগঞ্জে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের সদস্য রফিকুল ইসলাম (৪০) কে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে হাশুয়া, গাছি দা, চাপাতি, ছুরি, তালা কাটার ,শাবল, ধারা দা, সেনিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক রফিকুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদিন শেখ এর ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।

গত ৪ দিন আগে কালীগঞ্জ শহরের ইউনিলিভার বাংলাদেশ (এ আর ট্রেডাসে) ডাকাতি সংঘটিত হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে তিনি আরও জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর